1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঘায় আম গাছের ডালে ঝুলছিল গৃহবধুর লাশ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘায় আম গাছের ডালে গলায় ফাঁস দেওয়া আকলিমা (২৫) নামে এক গুহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (২০ জানুয়ারি) ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে তার দেহের ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল করেজ হাসাপাতলে পাঠানো হয়েছে। সে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের ঢাকা চন্দ্রগাথী গ্রামের দিনমজুর আসকান আলীর স্ত্রী। আকলিমার বাবার বাড়ি একই উপজেলার বাজুবাঘা গ্রামে। তার বাবাও নেই।

স্থানীয় সুত্রে জানা যায়, তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে দিয়েছেন। তার স্বামী বাড়িতে ছিলেন না। মাস খানেক আগে কাজের জন্য বাইরে গিয়েছে। পরিবারের দাবি, বিয়ের পর থেকে মানষিক রোগে ভুগছিল। স্থানীয় আরমান আলী জানান, সকালে জানেন ওই গৃহবধু গ্রামের শাহাজানের বাড়ির পাশের আম গাছে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলে আছে। আরো অনেক লোকজন জড়ো হয়ে দেখেছে।  পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

গৃহবধুর নিকট আত্মীয় বাজুবাঘা গ্রামের সাহাবাজ আলী বলেন, দুই পারিবারই হত দরিদ্র। তার দাবি,গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো নাকি,তাকে কেউ মেরে ফেলে লাশ ঝুলিযে রেখেছে এ বিষয়ে তাদের সেন্দহ রয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আশাদুজ্জামান বলেন,মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে ইউডি মামলা করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট