1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

বাঘায় অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় আশরাফুল ইসলাম বাবুলের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে অশ্রুসিক্ত চোখে, শ্রাদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানালো সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার ( ২৭ জুন) সকাল ১১ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা সহ আশেপাশের উপজেলার নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরাদেহটি দাফন করা হয়।

জানাজা অনুষ্ঠানে পবা-মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকিরুল ইসলাম সেন্টু , চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা এমপি, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট -বাঘা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: শাহরিয়ার আলম এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানাজা পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আশরাফুল ইসলাম বাবুলের মরদেহে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন।

উল্লেখ্য, গত শনিবার ( ২২ জুন) সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গ্রুপের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবশেষে বুধবার(২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আশরাফুল ইসলাম বাবুল।

নম্র ভদ্র ও সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি বাঘা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা, বাঘা উপজেলা আওয়ামী যুবলীগের ১৯ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন ও বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই বারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আশরাফুল ইসলাম বাবুল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট