1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগেরহাট রামপাল মেধাবী অন্বেষণ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাগেরহাট রামপাল মেধাবী অন্বেষণ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের রামপালে মেধাবী অন্বেষণ কুইজ প্রতিযোগিতায়-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) সকাল ১১ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে রামপাল কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা মোঃ হুসাইন শওকত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ফকরুল হাসান।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হুসাইন শওকত নিজেই মেধাবী অন্বেষণ কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন রামপাল কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল-কুদ্দুস, উপজেলা একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার, প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার, শেখ শাহনেওয়াজ, মোঃ মোস্তফা কামাল পলাশ, জীবন দ্যুতি চক্রবর্তী, মানবেশ রায়, কামনাশীষ মন্ডল, আইসিটি অফিসার রনিক হালদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট