1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী জিয়ার মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, বাগমারা:  তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক।” এই প্রতিপাদ্য ” রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সদস্যদের সাথে উপজেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৪ বাগমারা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া মতবিনিময় করেছেন। সোমবার ২৪ নভেম্বর বেলা সাড়ে বারো’টায় বাগমারা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডিএম জিয়া মতবিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা কলম সৈনিক সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সত্য প্রকাশ পায়। নির্বাচনকালীন সহ সার্বক্ষণিক আপনাদের পরামর্শ আমার পাথেয়। আমি মানুষ আমার ভুলভ্রান্তি হলে আমাকে সংশোধনের সুযোগ দিবেন। আপনাদের ভোটে মহান আল্লাহপাক যদি আমাকে বিজয়ী করেন, তাহলে সংবাদকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের পরামর্শে বাগমারার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।

কৃষি নির্ভর বাগমারায় পেঁয়াজ, আলু, পান, সংরক্ষণের জন্য সরকারি ভাবে প্রণোদনা ব্যবস্থা করা হবে। মধ্যসত্বভোগীরা যেন লাভবান হতে না পারে সেদিকে নজর রাখা হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দেশের নদীগুলোতে পানি প্রবাহ সচল রাখতে হবে। তিনি সংবাদকর্মীদের অপর প্রশ্নের জবাবে বলেন, বাগমারায় নদী-নালা, খাল, বিলের পানি প্রবাহ ঠিক রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা রাখতে হবে।

মতবিনিময়কালে ডিএম জিয়াউর রহমান জিয়া’র পাশে ছিলেন, বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব সামসুজ্জোহা সরকার বাদশা, তাঁতিদলের উপজেলা আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব জাকিরুল রশীদ, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, ভবানীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম ইসলাম, রাজশাহী জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুল, সহ আরও অনেকে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট