1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার তাহেরপুরে মহানবী সাঃ কে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী হিন্দু  কিশোর গ্রেফতার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাগমারার তাহেরপুরে মহানবী সাঃ কে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী হিন্দু  কিশোর গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আশরাফুল ইসলাম ফরাশী,  বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী কালিপদ সাহার ছোট ছেলে পার্থ সাহার নিজস্ব ফেসবুক পেজে মহানবী হযরত মোহাম্মদ সাঃ এবং তার মাকে নিয়ে  কটূক্তি করার অপরাধে এই হিন্দু ছেলে পার্থ সাহাকে  গ্রেফতার করা হয়েছে।   গত (২৮ শে   নভেম্বর) বৃহস্পতিবার  কালিপদ সাহার ছোট ছেলে  পার্থ সাহার নিজস্ব ফেসবুক পেজে এই কটূক্তি প্রকাশ পায়। এর পর তাহেরপুর পৌরসভার ধর্মপ্রান মুসলমান ও বিক্ষুব্ধ  জনতার চাপের মুখে  রাত্রি ১০টায়  তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের  এস আই সোহাইল রানার নেতৃত্বে এসআই জাহাঙ্গীর তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে নিজ বাড়ি থেকে পার্থ সাহাকে গ্রেফতার করেন।

তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোহাইল রানা জানিয়েছেন,  গ্রেফতারের পর  আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত কেন্দ্র থেকে  বাগমারা  থানায় পাঠান হয়েছে  এবং তাঁর বিরুদ্ধে একটি মামলা রজ্জু হয়েছে।  সে এখনো পুলিশ হেফাজতে আছে।

এ ব্যাপারে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলামের সাথে মুটোফোনে  যোগাযোগ করা হলে তিনি বলেন, পার্থ  সাহা তাঁর  ফেসবুক পেজে মহানবী হযরত মোহাম্মদ সাঃ এবং তার মাকে নিয়ে যে লেখা  পোস্ট  বা কটুক্তি করেছে  সে আইনের কাছে অপরাধী।  আর তার অপরাধের কারণে  এবং ইসলাম ধর্মকে অবমাননা করার কারণে ২৯৫ ধারায় একটি মামলা হয়েছে ( মামলা নম্বর ৩৫)। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট