1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় স্বতন্ত্র প্রার্থী কে ভোট দেওয়ার অপরাধে রশি দিয়ে বেধে নির্যাতন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

বাগমারায় স্বতন্ত্র প্রার্থী কে ভোট দেওয়ার অপরাধে রশি দিয়ে বেধে নির্যাতন

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা আঞ্চলিক প্রতিনিধি………………………………………………………..

রাজশাহীর বাগমারায় থামছেই না নির্বাচনী পরবর্তী সহিংসতা। নির্বাচনের পর থেকেই উপজেলার বিভিন্ন যায়গায় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের কর্মী সামর্থকদের উপর অত্যাচার নির্যাতন বেড়েই চলছে। বুধবার উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সমষপাড়া গ্রামের রাজু কে রাস্তা আটকে রশি দিয়ে বেধে বেধরক মারধোর করে বর্তমান সাংসদ আবুল কালাম আজাদের কর্মীরা। নির্যাতনের শিকার আব্দুস সাত্তার ছেলে রাজু (২৫)।

সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর থেকে কালাম বাহিনী ও গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারের বাহিনী আমাকে একের পর এক হুমকি দিচ্ছিলো। ভোটের পর থেকে ওদের হুমকির কারণে বাড়ি থেকে বের হতে পারিনি কিন্তু আজ সাংসারিক কারণে আমার আব্বার বাড়ি নলডাঙ্গা উপজেলার সরকুতিয়া গ্রামে গিয়েছিলাম। সরকুতিয়া থেকে ফেরার সময় সমষপাড়া বাজারে এলে রাস্তায় টেবিল দিয়ে বাধা সৃষ্টি কে আমার মোটরসাইকেল থামিয়ে সমষপাড়া গ্রামের জুয়েল পিতা ময়েন উদ্দিন, সারোয়ার হোসেন রাব্বি পিতা মজিবর রহমান, রামরামা গ্রামের তুহিন সহ কয়েক জন আমাকে রশিতে বেধে বেধরোক মারধোর করে।এ সময় অনেক মহিলা অনুরোধ করার পরেও ওরা আমাকে মারতেই থাকে। তবে কেউ ওদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা প্রতক্ষদর্শী জানান, চিৎকার শুনে আমরা দৌড়ে এসে দেখি রাজু নামের ছেলেটা কে খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে মারধোর করছে জুয়েল, সারোয়ার, তুহিন সহ বেশ কয়েক জন। প্রতিবাদ করতে গেলে আমাদের উপর চড়াও হয়। তিনি আরও বলেন, এমন নির্মম ভাবে মারা এর আগে আমি কখনো দেখিনি।

রাজুর পরিবার সুত্রে জানা গেছে, সেখান থেকে উদ্ধার করে রাজু কে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে মামলা করা হবে বলে জানান রাজুর পিতা আব্দুস সাত্তার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট