1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

 বাগমারায় র‌্যাবের অভিযানে অ্যালকোহলযুক্ত বিপুল পরিমাণ মাদক উদ্ধার,  শীর্ষ ডিলার গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : র্যাব-৫ এর অভিযানে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ প্রাণঘাতী অ্যালকোহলসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি  মোঃ আস্তানুর রহমান (৫৯), পিতা-মৃত এরশাদ আলী, সাং-ভবানীগঞ্জ স্কুলপাড়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী।

উদ্ধারকৃত আলামত – ৫,৫২০ বোতল (৪৬০ কার্টুন) ৯০% অ্যালকোহলসমৃদ্ধ মাদকদ্রব্য।

্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল ভবানীগঞ্জ বাজারে অভিযান চালায়। দীর্ঘদিন ধরে “মারুফ হোমিও হল” নামক দোকানে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে বিপুল পরিমাণ প্রাণঘাতী অ্যালকোহল বিক্রি করা হচ্ছিলো। তল্লাশিকালে দোকান ও গোডাউনের ভেতর লুকানো অবস্থায় এই বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়।Open photo

্যাব জানায়, এই মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত, যা অত্যন্ত প্রাণঘাতী। সম্প্রতি রাজশাহীর বিভিন্ন এলাকায় এই ধরনের অ্যালকোহল সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ধৃত আসামির ড্রাগ লাইসেন্স প্রায় আড়াই বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও তিনি সুকৌশলে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও মাদক ও অন্যান্য আইনে ৫টি মামলা রয়েছে।

বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট