
রস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধাদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন রাজশাহী-৪ বাগমারা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। বৃহস্পতিবার বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিএম জিয়াউর রহমান বলেন,বিএনপি বীর মুক্তিযোদ্ধার হাতে গড়া দল।আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধারা আমার পিতৃতুল্য তাই আমি চেয়েছিলাম আমার নির্বাচনী প্রচারণা আপনাদের দোয়া নিয়ে শুরু করবো।
তিনি আরও বলেন মুক্তিযোদ্ধা কোন দলের সম্মত্তি নয় তাই আমি নির্বাচিত হলে কোন মুক্তিযোদ্ধাকে আমার সাথে সাক্ষাৎ করতে এক মিনিটও অপেক্ষা করতে হবে না।ডিএম জিয়া বলেন,আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে বাগমারার আপামর জনসাধারণের জন্য ব্যাপক উন্নয়ন করবো। মুক্তিযোদ্ধার সন্তান শাহীন রেজা শাহীনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আহ্বায়ক রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।
ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবান প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, আফজাল হোসেন, খয়বর রহমান, মুবারক হোসেন, মোহাম্মদ আলী,দবির উদ্দিনসহ সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।#