1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় সাপাহারে ১৫ নারীকে সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজশাহীতে তেলের ডিপো ও ফিলিং স্টেশনে বিজিবির বিশেষ নজরদারি রাজশাহীতে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় ২শ’ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল ‘‘তেল নাই” লেখা একটি পেট্রোল পাম্পে অভিযানে মিললো প্রায় ১৩০০০ লিটার  পেট্রোল ও ডিজেল রূপসায় এক নৌকায় হাজারো মানুষের পারাপার চরম ভোগান্তিতে এলাকাবাসি

বাগমারায় মই দিয়ে চার বিঘা জমির আলুর বীজ নষ্টের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি………………………………………………………………..

রাজশাহীর বাগমারায় সাইফুল ইসলাম নামের এক কৃষকের আলুর বীজ রোপনকৃত জমিতে মই দিয়ে পোনে দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় কৃষক সাইফুল ইসলাম বাদী হয়ে তিন জনের নামে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।

থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝিকরা ইউনিয়নের কয়রা বাড়ি গ্রামের কৃষক সাইফুল ইসলাম ঝিকরা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেনের সাড়ে চার বিঘা জমি লীজ নেন। লীজকৃত জমিতে গত (২৯ নভেম্বর) ববুধবার শ্রমিক নিয়ে ওই জমি গুলোতে আলুর বীজ রোপন করেন। আলুর বীজ রোপনের সময় ঝিকরা রাজারামপুর গ্রামের সোলাইমান আলী, ওসমান আলী ও আক্কাছ আলী সেখানে গিয়ে আলু রোপনে নিষেধ করেন। এ নিয়ে তাদের সাথে কৃষক সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়। সেখান থেকে তারা ফিরে আসেন এবং রাতে আঁধারে আলুর জমিতে মই দিয়ে সমস্ত বীজ নষ্ট করে দেয়।

সাইফুল ইসলাম জানান, আলুর জমিতে মই দেয়ায় তার দুই লক্ষ টাকার মত ক্ষতি সাধন হয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে যারা আলুর চারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আলুর চারা মারার একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্তের জন্য ওই বিটের এক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট