1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সুস্থ পরিবেশে ফিরিয়ে আনতে পারেঃ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা শিবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে চার ভারতীয়  নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর রাজশাহীতে বালুর দাম ট্রাকপ্রতি ৫ হাজার টাকা নির্ধারণে প্রশাসন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুর অভিযোগ রায়ের এক বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তানোরে শাখা ডাকঘর কর্মচারীদের ২ দফা দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান অবিরাম বৃস্টিতে ভোলায় বিস্তীর্ণ এলাকা, সড়ক ও জনপদ পানির নীচে, দূর্ভোগে কয়েক হাজার গ্রামবাসী মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা গাছ এবং ইয়াবা উদ্ধার সারিয়াকান্দিতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও জনসম্মুখে ধ্বংস রূপসায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বাগমারায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় ভুট্টাবোঝাই একটি ট্রাকের ধাক্কায় তোফাজ্জল হোসেন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আরও দুই ছাত্র গুরুতর আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে বাসুবোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে মোহাম্মদপুর কাশিমুল উলুম মোহনগঞ্জ হেফজখানা মাদ্রাসার ছাত্র ছিল। সে উপজেলার গণিপুর ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের মুয়াজ্জিন সাইদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে তোফাজ্জল হোসেন একই মাদ্রাসার শিক্ষার্থী সহপাঠী মাদ্রাসার অধ্যক্ষ ইউনুস আলীর মোটরসাইকেল নিয়ে তার ছেলে ইউসুফ আলী মিলে তাদের সহপাঠী বাসুবোয়ালিয়া গ্রামের রেজাউলের ছেলে মোহাম্মদ আলীর (১৪) গ্রামের বাড়ি বাসুবোয়ালিয়ায় যায়। কাজ শেষে তারা মোটরসাইকেলে করে মাদ্রাসায় ফিরছিল। বিকেল সাড়ে চারটার দিকে তারা বাসুবোয়ালিয়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা ভুট্টা বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা তোফাজ্জল হোসেন সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরে আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই মোটরসাইকেলের চালক সহপাঠী মোহাম্মদ আলী (১৪) ও চালক ইউসুফ আলী গুরুতর আহত হয়। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় ট্রাক সহ চালককে আটক করে স্থানীয়রা।

তার মৃত্যুতে গ্রাম ও মাদ্রাসা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা ভাতুড়িয়া জামে মসজিদের মুয়াজ্জিন সাইদুর রহমান জানান, তিন সন্তানের মধ্যে তোফাজ্জল সবার ছোট। ভালো আযান দিতো। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট