1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় আসামি ছি/নি/য়ে নিয়ে গণ/পি/টু/নিতে হ/ত্যা/র অভিযোগে গ্রেপ্তার ১ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

বাগমারায় আসামি ছি/নি/য়ে নিয়ে গণ/পি/টু/নিতে হ/ত্যা/র অভিযোগে গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান: রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনি/য়ে নিয়ে গণ/পি/টু/নিতে হ/ত্যা/র ঘটনায় সাগর প্রামানিক (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁ জেলার আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রাম থেকে রাজশাহী-৫ র‌্যাবের একটি দল তঁকে গ্রেপ্তার করে। সাগর প্রামানিকের বাড়ি ওই গ্রামেই। এঘটনার পর থেকে তিনি আত্ম/গো/পনে ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।  বুধবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নিতে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আব্দুর রাজ্জাক নামের আরেকজনকে ছু/রি/কা/ঘা/ত করলে তিনি ঘটনাস্থলে মা/রা যান। এরপর ঘটনার পর বাজারের লোকজন আমিনুলকে ধরে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাগমারা থানা পুলিশ আমিনুলকে হেফাজতে নিলেও উত্তেজিত এক হাজারের ও বেশি উত্তেজিতরা পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণ/পিটু/নি দিয়ে হ/ত্যা করেন।এ সময় বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য আহত হন।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ঘটনার পর বাগমারা থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলার ভিত্তিতে র‌্যাব ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে অন্যতম আসামি সাগরকেও গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও র‌্যাব জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট