1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

বাগমারায় আলু চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় এ বছর শীত মৌসুমে আলু চাষিরা আলু চাষ করে বাম্পার ফলন পেতে চলেছে। আলু চাষের দেড় দুই মাস পর আলুর গাছে মাঠ ভরে গেছে। এলাকায় এখন মাঠের পর মাঠ দিগন্ত মাঠজুড়ে আলুর গাছগুলো এক থেকে দেড় ফুট উচ্চতায় সবুজের মহা সমারোহে
চোখে পড়ার মতো। বিশেষ করে কৃষকরা এবার আলু চাষে ভাল দাম পাওয়ায় আশায় তারা আলু চাষাবাদে আগ্রহী হচ্ছেন। এবং নতুন আলুর ফলনও ভালো মিলবে। এছাড়া আলু তোলার ভরা মৌসুম শুরু না হলেও আগাম জাতের আলুতে ইতোমধ্যে বাজার সয়লাব হয়ে গেছে।

জানাগেছে, উপজেলার গোয়ালকান্দি, চেউখালী, একডালা, সমসপাড়া, রামরামা, সাজুড়িয়া, কোনোপাড়া, তেলীপুকুর, উদপাড়া, হামিরকুৎসা, বলসিংপাড়া, বলদারপাড়া, সান্তপাড়া, বালিয়া, মাঝগ্রাম, তালঘরিয়া, মাড়িয়া, যাত্রাগাছি, যুগিপাড়ার ভাগনদি, তাহেরপুর পৌসভাসহ বিভিন্ন গ্রামে। সে মোতাবেক অনেকেই আগাম আলু চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। তাই ক্ষেতে আলু ভালো রাখতে শৈত্যপ্রবাহের কুয়াসায় প্রতিষেধক হিসেবে ছত্রাকনাশক প্রয়োগ করছেন আলু চাষিরা। তারা বলছেন এবার বাজার মূল্য ভাল হওয়ায় সবাই আর্থিক ভাবে
লাভবান হবেন।

বাগমারায় আলুচাষের মাটি উপযোগী ও ঊর্বর মাটি ও অনুকুল আবহাওয়ায় এলাকায় প্রচুর পরিমাণে আলু চাষ হয়। চলতি বছরের পুরাতন আলুর দাম না থাকলেও বেশী লাভের আসায় অধিক আলু চাষে এলাকার কৃষকরা ঝুঁকে পড়েছে। সে মোতাবেক অনেকেই আগাম আলু চাষ করে আর্থিক ভাবে স্বাবলম্বী হবেন বলে কৃষকরা জানিয়েছে। তবে হিমাগারে রাখার জন্য আলু উঠতে এখনো এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে চাষিরা জানান। যাত্রাগাছি গ্রামের কৃষক শহিদুর রহমান, সান্তপাড়ার আবজাল, ঝিকড়ার কাদের আলী জানান ১ বিঘা জমিতে আলুর বীজ সংগ্রহ থেকে শুরু করে উত্তোলন পর্যন্ত ৩০ হাজার থেকে ৩৫ টাকা খরচ পড়ে।

এ বছর শীত মৌসুমে আলু চাষিরা আগাম আলু চাষ করে বর্তমানে বাজারে নতুন আলুর ভাল দাম পাওয়ায় তারা আলু চাষাবাদে আগ্রহী হচ্ছেন। এছাড়া তাদের দেয়া তথ্য মতে, এ অঞ্চলের আলুর গুনগত মান ভাল। এ কারণে এখান থেকে প্রতি বছর আলু মৌসুমে ট্রাক যোগে আলু চালান দেয়া হয় উত্তরের বিভিন্ন অঞ্চলে। এছাড়া চাহিদা পূরণের পাশা-পাশি রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়। আর তাদের মতে, এবার শীত মৌসুমে লক্ষ মাত্রার চেয়ে অনেক বেশি আলু চাষাবাদ হয়েছে দুর্গম বাগমরা অঞ্চলে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট