1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঁশতলী ইউনিয়নবাসীর আয়োজনে উপজেলা পরিষদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

বাঁশতলী ইউনিয়নবাসীর আয়োজনে উপজেলা পরিষদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ইকরামুল হক রাজিব, স্পেশাল ক্রাইম রিপোর্টার……………………………………….

৬ষ্ঠ রামপাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার বাঁশতলী ইউনিয়নবাসীর উদ্যোগে আনারস প্রতীক, তালা প্রতীক ও কলস প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। শনিবার (৪ ই মে) বিকেলে ১০ নং বাঁশতলী ইউনিয়ন এর গিলাতলা বাজার মাছ চান্দিনা চত্বরে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাওলাদার আবু তালেব এর সভাপতিত্বে ও বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাসার বাচ্চু’র সঞ্চালনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হোসনেয়ারা মিলি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে,দল-মত নির্বিশেষে,শতভাগ ভোটার উপস্থিতি থাকা ও রামপাল উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে উপহার দেওয়ার প্রতিশ্রুতি ও নির্বাচনে জয়ী হয়ে রামপাল উপজেলার উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন , সাবেক ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী,সাবেক ভোজপাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন, সাবেক রামপাল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হামিম নূরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সরদার বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান সহ- বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও শত শত নারী পুরুষ এ সময় উপস্থিত থাকেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট