1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বর্ণাঢ্য আয়োজনে আরএমপি'র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে আরএমপি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন : আরএমপি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আজ মঙ্গলবার ২ জুলাই ২০২৪ সকাল সাড়ে ১১ টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভার আয়োজন করে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ । এসময় প্রধান অতিথি আরএমপি’র প্রতিষ্ঠাবার্ষিকী’র কেক কাটেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা ‘দৌবারিক’-এর মোড়ক উন্মোচন করেন। এরপর আরএমপি’র ৩২ বছরের ইতিহাস ও সাফল্য নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার  বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম । এসময় পুলিশ কমিশনার প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন। এর আগে প্রধান অতিথি আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে বেলুন ফেস্টুন উড্ডয়ন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে র‍্যালির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মো: মাসুদুর রহমান ভুঞা, বিপিএম প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, প্রফেসর ড. মো: আব্দুল খালেক, সাবেক উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, মো: সাইফুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, প্রফেসর মোহা: আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ। এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি, রাজশাহী রেঞ্জসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং-এর সদস্য প্রমুখ।‍্যালির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মো: মাসুদুর রহমান ভুঞা, বিপিএম প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী, প্রফেসর ড. মো: আব্দুল খালেক, সাবেক উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, মো: সাইফুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী, প্রফেসর মোহা: আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ। এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি, রাজশাহী রেঞ্জসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং-এর সদস্য প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট