1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও নগদ অর্থসহ আটক একজন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার

বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় মদ ও নগদ অর্থসহ আটক একজন

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও নগদ অর্থসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার ২৫ জুলাই গভীর রাতে উপজেলার সাহেবগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪০), পিতা মোঃ ফজলউদ্দিন, গ্রাম: চক দুর্গাপুর, ডাকঘর: দুলারহাট, থানা: মিঠাপুকুর, জেলা: রংপুর।

সেনাবাহিনীর তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার আরিয বিন বাশার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নজরুল ইসলাম নামে এক মাদক কারবারি বদরগঞ্জ উপজেলার  সাহেবগঞ্জ বাজার এলাকায় ২ বস্তা দেশীয় মদ নিয়ে বিক্রয়ের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের তারাগঞ্জ ক্যাম্প থেকে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৭ কেজি দেশীয় মদ, নগদ ১ লাখ ৬৬ হাজার ৯শত টাকা, ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনগত ব্যবস্থা নিতে রাতেই বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

তবে এ ধরনের অভিযানে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা মাদক বিরোধী প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে জানান এলাকাবাসী।

এবিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান  জানান, রাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মাদকসহ নজরুল নামে এক মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে। তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। #                       

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট