1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে মসজিদের   ইমামকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার  অভিযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

বদরগঞ্জে মসজিদের   ইমামকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার  অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরে বদরগঞ্জে উপজেলা মিজানুর নামে এক  মসজিদের ইমামকে  মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার  অভিযোগ উঠেছে কৃষকদলের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ঐ নেতার নাম আশিকুর রহমান রানা।তিনি নিজেকে উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হিসেবে  দাবি করছেন।

উপজেলা দামোদরপুর ইউনিয়ন তালুকদামোদরপুর চানকুঠি গ্রামের গিয়াসউদ্দিন ছেলে তিনি। শেখেরহাট বাজারে গত  ৩ জানুয়ারি এ ঘটনা ঘটে। এ ঘটনার পরের দিন মিজানুর রহমান বাদী হয়ে  থানায় দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।কিন্তু ঘটনা দুই মাস অতিবাহিত হলেও পুলিশ টাকা উদ্ধার তো দূরের কথা  ঐ নেতার সামনে যেতে পারেনি। ভুক্তভোগী মিজানুর রহমান এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ ও ঘটনাস্থলে যেয়ে জানা যায়, ঘটনার দিনে মিজানুর রহমান রংপুরের ভবানীপুর এলাকায় মসজিদের ইমামতি করার জন্য নিজ গ্রাম দামোদরপুর ইন্দ্রা পাড়া গ্রাম থেকে  মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।পথে শেখের হাট বাজারে নামক জায়গায় মোটরসাইকেল পথ রোধ করেন আশিকুর রহমান ও সোহাগমিয়া। এসময় মিজানুর রহমান
কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবি করেন আশিকুর। তিনি টাকা দিতে না চাইলে ঘটনাস্হলে বিবাদী দুজন মিলে  ইমামকে মারধর করে তার পাঞ্জাবি পকেটে থাকা ১৭হাজার টাকা কেড়ে নিয়ে চলে যায়।

স্হানীয় মুদি দোকানী সেলিম মিয়া বলেন, ঘটনা আমার দোকান কিছুটা সামনে। মিজানুর রহমান নামে ঐ ইমামের মোটরসাইকেল আটকিয়ে এরা দু’জন কিছু একটা বলছে।এক পর্যায়ে তাদের মাঝে বাগবিতণ্ডা হয়।

স্হানীয় মসজিদের ইমাম আইয়ুব আলী বলেন, ঘটনাটি সত্যি ইমামকে মারধর করে টাকা ছিনিয়ে ঘটনা। আমরা প্রশাসন কাছে এর বিচার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কৃষকদল নেতা আশিকুর রহমান রানার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলে কোন সাড়া পাওয়া যায় নি।

বদরগঞ্জ থানার এসআই  চিন্ময় রায় বলেন, ঘটনার কিছুটা প্রমান পেয়েছি। আমি আশিকুর রহমান রানাকে কে মুঠোফোন কয়েক দফা থানায় ডেকেছিলাম। কিন্তু সে আসেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট