1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের বদরগঞ্জে কৃষিতে আধুনিক প্রযুক্তির  সম্প্রসারণ উৎপাদনশীলতা বৃদ্ধি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) দুপুরে উপজেলা পরিষদের চত্বরে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটনার প্রকল্পের মনিটরিং অফিসার অশোক কুমার রায়। উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ। উম্মে হাবিবা মুন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদরগঞ্জ রংপুর।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট