1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বদরগঞ্জে থানার সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলা, হাসপাতালে ভর্তি - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বদরগঞ্জে থানার সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলা, হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে থানার সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বেধরক মার খেয়েছেন  দৈনিক আমার দেশ বদরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সালাম বিশ্বাস।(১৯মার্চ) বুধবার বিকেলে বদরগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।

সাংবাদিক মাহাবুর রহমান বিপ্লব বলেন, থানার সামনে হঠাৎ থানা থেকে একটি পুলিশের গাড়ি বেরিয়ে থানার সামনে দাঁড়ায়। এ সময় পুলিশ সদস্যদের নিজেদের মধ্যে দুই পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে এসময় সাংবাদিক সালাম বিশ্বাস তাদের এ ঘটনার ভিডিও ধারণ করেন । পুলিশ সদস্যরা ভিডিও ধারন করতে নিষেধ করেন। এসময় পুলিশ সদস্যরা সাথে সাংবাদিক সালাম বিশ্বাস এর কথা কাটাকাটি হয় তখন পুলিশ সদস্যরা চড়াও হন।

এক পর্যায়ে তাকে বেধড়ক পেটাতে থাকেন চার জন পুলিশ সদস্য। এরপর তাকে থানায় নিয়ে আবারও মারধর করেন পুলিশ।  প্রেস ক্লাব বদরগঞ্জ এর সভাপতি মোঃ ফিরদৌস আলীসহ কয়েক জন সাংবাদিকদের সহযোগিতায় থানা থেকে তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে আমাদের মিমাংসা হয়েছে ।   #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট