1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

বদরগঞ্জে গৃহবধূকে হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন ,বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে শ্বশুরের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, গৃহবধূকে হত্যার প্রতিবাদে শুক্রবার (৩ অক্টোবর) বিকালে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম নামক এলাকায় মিতুর পরিবারের লোকজন ও এলাকাবাসী,ছাত্র সমাজ সহ বিপুল সংকক লোকজন  মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেন।
মিতুর মা-বাবা ও এলাকাবাসী ও ছাত্র সমাজ  মানববন্ধনে বলেন, কসাই রাজা ও ছেলে সহ হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
নিহত মিতু বানু বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম গ্রামের মেনাজুল মিয়ার মেয়ে।
 ঘটনার দিনঃ  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে শশুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মিতু বানু নামে গৃহবধূকে লাশ হতে হয়। রংপুর নগরীর বালাপাড়া এলাকায় এ ঘটনা  ঘটেছে। খবর পেয়ে ঐই দিন  দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
অভিযোগ উঠে, শ্বশুড়ের যৌন হয়রানির একটি ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে পুত্রবধূ মিতু বানুকে সিলিং ফ্যানে ঝুলে রেখে হত্যা করা হয়েছে। এনিয়ে ব্যাপক  তোলপাড় ও উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলা তিনটার দিকে রংপুর নগরীর বালাপাড়ায় সোহান মিয়ার বাড়ির নিজ ঘর থেকে তার স্ত্রী মিতু বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার দিন পরিবারের সদস্যদের উদ্ধৃত করে পুলিশ আরও জানায়, পরিবারের সদস্যরা ডাকাডাকির পর সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায় মিতু বানুকে। পরে ওড়না কেটে নামিয়ে হাসপাতালে নেয়ার চেষ্টা করে স্বজনরা। খবর পেয়ে মিতুর ভাইসহ পরিবারের লোকজন ছুটে আসলে তাদের মারধর করে নিহত মিতু বানুর স্বামীর বাড়ির লোকজন।
স্থানীয়রা জানান, মিতু বানুর স্বামী সাহানুর রহমান সোহান মাদকাসক্ত। তার শ্বশুড় রাজা মিয়া জোরপূর্বক পুত্রবধূর সাথে বিভিন্ন অনৈতিক কাজ করেন। যৌন হয়রানির এরকম একটি সম্প্রতি ভিডিও  ফাঁস হয়। সেখানে দেখা যায় মিতু বানু তার ঘরের ভিতরে শিশুসন্তানকে নিয়ে শুয়ে আছেন। হঠাৎ সাহানুরের বাবা রাজা মিয়া ওই ঘরে গিয়ে মিতুর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়।
এদিকে এ ঘটনা জানাজানি হলে এলাকার পরিস্থিতি থমথমে হয়ে উঠে। ঘটনাস্থলে পুলিশ মিতুর স্বামী সোহানুরকে আটক করে। কিন্তু স্থানীয়দের বাধার মুখে সোহানুরকে ছিনিয়ে নিয়ে যায় তার লোকজন।
নিহত গৃহবধূর মামা শফি আলম বলেন, তিন বছর আগে আমার ভাগ্নির সাথে সোহানুর রহমান সোহানের সাথে বিয়ে দেওয়ার জন্য আমার হাত পা ধরেছিল রাজা মিয়া। আমার ভাগ্নির ১০  মাসের একটি বাচ্চা আছে। শিশু বাচ্চা ঘরে থাকা অবস্থায় এরকম কাজ করে কেমন করে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি করছি।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নিহত মিতু বানুর মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান। ময়নাতদন্তের পরে জানা যাবে  ঘটনাটি হত্যা না আত্মহত্যা।
তিনি আরও বলেন, যৌন হয়রানির একটি ভিডিও পাওয়া গেছে। ওই ভিডিওটিকে ক্লু হিসেবে ধরে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হয়েছে । আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট