1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বড়াইগ্রামে স্বামী-স্ত্রী সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, থানায় এজাহার দায়ের - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক: ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৫

বড়াইগ্রামে স্বামী-স্ত্রী সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, থানায় এজাহার দায়ের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লালপুর, নাটোর প্রতিনিধিঃনাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। চাঁদা আদায়ের সময় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলার ঘটনাও ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় পৃথক দুইটি এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মনিরুল ইসলাম ওরফে মানিক মাস্টারের ছেলে অভিযুক্ত রাসেল হোসেন (৪৩) ও তাঁর স্ত্রী মোছা. রিক্তা বেগম (৩৮) দীর্ঘদিন ধরে নিজেদের সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে  চাঁদা দাবি করে আসছিলেন।এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় তারা নিজ এলাকায় এক গৃহবধূর বাড়িতে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন। চাঁদা দাবির খবর পেয়ে এলাকার জনগণ ওই দম্পতিকে অবরুদ্ধ করে অন্য সাংবাদিকদের খবর দিলে চ্যানেল এস ও দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার বড়াইগ্রাম থানা প্রতিনিধি সাহাবুল আলম ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তরা তাঁকে প্রকাশ্যে হুমকি দেন। পরে ওইদিন রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে দিঘলকান্দি বাজার এলাকায় পরিকল্পিতভাবে সাহাবুল আলম নামের সাংবাদিকের পথরোধ করে বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় ও টাকা ছিনিয়ে নেয়। এসময় তিনি হাত ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে এলাকাবাসী আহত সাংবাদিককে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা ভুক্তভোগী সাংবাদিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিচ্ছেন বলে জানা যায়।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মতো জঘন্য কর্মকাণ্ড পুরো সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম বলেন, অভিযোগ দুটি তদন্তাধীন রয়েছে। সত্যতা মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট