1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ দ্রুত বাস্তবায়নের দাবিতে ১৯নং ওয়ার্ডের ১১টি মসজিদের মুসল্লী ও এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ দ্রুত বাস্তবায়নের দাবিতে ১৯নং ওয়ার্ডের ১১টি মসজিদের মুসল্লী ও এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজ স্ব প্রতিবেদক………………
রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ দ্রুত বাস্তবায়নের দাবিতে এবং অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে ১৯নং ওয়ার্ডের ১১টি মসজিদের মুসল্লী ও এলাকাবাসীর অংশগ্রহণে শুক্রবার বাদ জুম্মা মানববন্ধন সভা অনুষ্ঠিত হয়েছে।

যে সকল মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, সেগুলো হচ্ছে, ছোটবনগ্রাম হাউজিং কোয়াটার জামে মসজিদ, ছোটবনগ্রাম জামেয়া রহমানিয়া জামে মসজিদ, ছোটবনগ্রাম হেদায়েতুল আঞ্জুমান কেন্দ্রীয় জামে মসজিদ, ছোটবনগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ, ছোটবনগ্রাম উত্তরপাড়া বাইতুস সালাম পাঁচতলা জামে মসজিদ, ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় জামে মসজিদ, ছোটবনগ্রাম পূর্বপাড়া মদিনানগর জামে মসজিদ, ছোটবনগ্রাম উত্তরপাড়া জলিলের মোড় জামে মসজিদ, ছোটবনগ্রাম প্রফেসর পাড়া জামে মসজিদ, ছোটবনগ্রাম বায়তুল হান্নান জামে মসজিদ, জামিয়া কারিমিয়া জামে মসজিদ। মানববন্ধনে সকল মসজিদের ঈমামসহ সকল মুসুল্লিগন উপস্থিত ছিলেন।  ছোটবনগ্রাম পূর্ব পাড়া বড় জামে মসজিদে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের উত্তরপূর্ব কোণে বৃহত্তর ১৯নং ওয়ার্ডবাসীর এবং ২৬নং ওয়ার্ডের চন্দ্রিমা আবাসিক, মহানন্দা আবাসিক, পদ্মা আবাসিক এলাকার ও ১৭নং ওয়ার্ডের দক্ষিণপূর্ব এলাকাসহ মুশরইল এলাকা ও আশপাশের এলাকায় মৃতদেহ দাফনের জন্য কোন কবরস্থান নেই। এজন্য অত্র এলাকাবাসী দীর্ঘদিন ধরে কবরস্থান ও ঈদগাহ নির্মাণের দাবি জানিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে মুসরইল মৌজায় ১৫ বিঘা ভূমি অধিগ্রহণের মাধ্যমে কবরস্থান ও ঈদগাহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে বাধাদান ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দ্রুত কবরস্থান ও ঈদগাহ নির্মাণ বাস্তবায়ন চাই।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট