1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রথম ধাপের রাজশাহী বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম ধাপের রাজশাহী বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের অনুষ্ঠিত রাজশাহী বিভাগের নির্বাচিত জন-প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে বিভাগের ৮টি জেলার ২৩টি উপজেলার ৬৯ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ শপথ গ্রহণ করেন।

স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে শপথ বাক্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার বক্তব্যে নির্বাচিত জন প্রতিনিধিদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সরকারকে সহযোগিতা ও জনগনের সবসময় পাশে থাকার কথা জানান। নির্বাচিত জনপ্রতিনিধিরা অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ করায় সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সবসময় এলাকার জনগনের পাশে থেকে উন্নয়ন করার প্রতিশ্রুতি প্রদান করেন।

নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথবাক্য পাঠ শেষে বিভাগীয় কমিশনার প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে এসময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমাসহ প্রশাসানের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট