1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্যালেস্টাইন ‘স্বাধীন’ রাষ্ট্র! স্বীকৃতি দিল আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন! - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

প্যালেস্টাইন ‘স্বাধীন’ রাষ্ট্র! স্বীকৃতি দিল আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন আনুষ্ঠানিক ভাবে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। ছবি: রয়টার্স।
সবুজনগর অনলাইন ডেস্ক……….
ঘোষণা হয়েছিল আগেই। সেই প্রতিশ্রুতি মেনে এ বার আনুষ্ঠানিক ভাবে প্যালেস্টাইনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিল ইউরোপের তিন দেশ—স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। আর তার পরেই পশ্চিম এশিয়া এবং ইউরোপ সফরে গেল প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মহম্মদ মুস্তাফার নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত সংগঠন ‘ফাতা’র হাতে রয়েছে প্যালেস্টাইন সরকারের নিয়ন্ত্রণ। মূলত ওয়েস্ট ব্যাঙ্ক এবং পূর্ব জেরুজ়ালেমে সক্রিয় ওই সংগঠনেরই ঘনিষ্ঠ প্রধানমন্ত্রী মুস্তাফা। বুধবার তিনি সৌদি আরব, কাতার, জর্ডন, তুরস্কের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরে মাদ্রিদে গিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, আমেরিকা এবং তার ঘনিষ্ঠ পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশে ইজ়রায়েলের পাশে দাঁড়িয়ে প্যালেস্টাইনের স্বাধীনতার দাবি খারিজ করেছে দীর্ঘ দিন ধরে। কিন্তু এই ঘটনার সেই ধারাবাহিকতায় ইতি টানার সূচনা হল বলে মনে করা হচ্ছে।# আনন্দবাজার পত্রিকা অনলাইন

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট