1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

পোরশায় ডাকাতি প্রস্তুতিকালে তিন ডাকাত আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতী করার জন্য প্রস্তুতীকালে তিন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে সরাইগাছি-আড্ডা সড়কের তেঁতুলিয়া কাঁঠালতলা জনৈক শহিদুল মেম্বারের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।

থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গোপন সংবাদে জানাযায় একটি ডাকাত দল বিভিন্ন অস্ত্র¿ সহ সমবেত হইয়া রাস্তায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এসময় রাতে টহলরত এসআই নিরস্ত্র ইকবাল আহমেদ সঙ্গীয় ফোর্স সহ তার নেতৃত্বে স্থানীয় জনগণকে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শিমুলকুঁড়ি গ্রামের মনিরুল ইসলামের ছেলে আরিফ (২২), শিবগঞ্জ উপজেলার ধবুড়া গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে সোহেল রানা (২১) এবং গোমস্তাপুর উপজেলার মিরাপুর (বর্তমান রানীবাড়ি চাঁদপুর) গ্রামের সাইফুল ইসলামের ছেলে জসিম উদ্দীন (১২) কে আটক করেন। এসময় শিবগঞ্জ উপজেলার চৌডালা গ্রামের শক্তি মাঝির ছেলে ওয়াসিম (৩০), গোমস্তাপুর উপজেলার মকরমপুর ঘুন্টি গ্রামের মানিক (২৫), বংপুর গ্রামের আবু সাইদের ছেলে লিটন (২৫), এবং একই গ্রামের শ্রী আনারুল শীং এর ছেলে শ্রী বিকাশ সিং (২৩) সহ আরো ৪/৫ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের কাছ থেকে ২৪ ইঞ্চি মাপের ১টি লোহার তৈরী হাসুয়া, ০৪টি মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত ০২টি রশি উদ্ধার করা হয়। আটক ডাকাতরা আন্ত: ডাকাত দলের সদস্য বলে তিনি জানান। তারা প্রতিনিয়ত রাস্তায় ডাকাতি করে বলেও তিনি জানান।

এব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের ধরার চেষ্ঠা চলছে বলে তিনি জানান। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট