1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

পূবাইলে অটো লেগুনা মুখোমুখি সংঘর্ষ নিহত ১, শিক্ষার্থীসহ আহত ৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার,গাজীপুর………………………….

গাজীপুর মহানগরের পূবাইলে অটোরিকশা লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত অপর দুই শিক্ষার্থীসহ গুরুতর আহত হয়েছেন লেগুনা ও অটোরিকশা চালক। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগরের ৪১নং ওয়ার্ডের বসুগাঁও এলাকার টঙ্গী- কালীগঞ্জ মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। ওই সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। নিহত ও গুরুতর আহত ৩ শিক্ষার্থী পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের নারায়ণকুল জাপান ইন্টারন্যাশনাল ড্রিম স্কুল এন্ড কলেজের ছাত্র। ৩ জনই এবার এইচএসসি পরীক্ষার্থী।

নিহত মেহরাব(১৭) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পিপলিয়া গ্রামের মহিবুল্লার ছেলে।আহত সহপাঠি আমিনুল ইসলাম (১৭) কালীগঞ্জ থানার পিপলিয়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে, ঋত্বিক সাহা(১৯) পূবাইল ৪১ ওয়ার্ডের ছিকুলিয়া এলাকার বিজয় সাহার ছেলে। আহত লেগুনা চালক হাফিজুল নরসিংদী জেলার পলাশ থানার মতিরচর গ্রামের আসলামের ছেলে, অপর আহত অটো চালকের পরিচয় মেলেনি।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্কুল শিক্ষার্থীদের বহন করা অটোরিকশাটি টঙ্গী- কালীগঞ্জ মহাসড়কে উঠলেই টঙ্গীগামী দ্রুত গতির লেগুনাটি আটোটিকে মুখোমুখি আঘাত করে। ফলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চালকসহ ৫ জন। দুই শিক্ষার্থীকে স্থানীয় করমতলা খৃষ্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অপর শিক্ষার্থী মেহরাবকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মেহরাবকে মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার অফিসার ইন চার্জ কামরুজ্জামান জানান অটোরিকশা ও লেগুনাটি জব্দ করা হয়েছে। অভিযোগ পাইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট