1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে নারীর লাশ উদ্ধার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে নারীর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে সিনজু বালা নামের (৫৪) এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই হাটপাড়ার টাঙ্গন নদী রাজভিটা ঘাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। সিনজু বালা দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মোবারকপুর পূর্ব পাড়ার মৃত মজেনন্দের স্ত্রী।

স্থানীয়রা জানায়, টাঙ্গন নদীর রাজভিটা ঘাট এলাকায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পাই। পরে আমরা পুলিশকে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থল এসে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত সিনজু বালার ছেলে সমুন জানায়, আমার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে গত শুক্রবার বাড়ী থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি পরেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে আমরা জানতে পারি টাঙ্গন নদীতে আমার মায়ে লাশ ভেসে আছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গন নদীর হাটপাড়া রাজভিটা ঘাট থেকে একজন মহিলা লাশ উদ্ধার করেছি। শুনেছি ওই মহিলা মানসিক ভারসাম্য অবস্থায় ছিল। কীভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট