1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

পাবনার চাটমোহরের আগুনে সবকিছু ভস্মীভূত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এস এম আকাশঃ চাটমোহর,পাবনা থেকে): পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন দুই নং ওয়ার্ডের নেংড়ী কৃঞ্চরামপুর জামতলার ইদ্রিস আলীর পুত্র মোঃ শাহেব আলীর বাড়ীতে শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪) দুপর আড়াই টার দিকে আগুনের সুত্রপাত দেখে মাঠ থেকে লোকজন এগিয়ে আসে। আগুনের ফুলকি লেলিহান শিখা দেখে লোকজন ভীত সন্তোস্ত হয়ে আগুন নেভানোর আপ্রান চেষ্টা করেও ব্যর্থ হয়। শাহেব আলীর বাড়ীতে তিনটি ঘর (আবাসিক ঘর, গোয়ালঘর,রান্না ঘর) ধান পাট, রসুন পেয়াজসহ শস্যাদি সহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ীর বাইরের উঠানে সোয়া বিঘা জমির ধান মাড়াই করা ছিলো, উঠানের পাশেই পাট খড়ির গাদা, খড়ের গাদা সহ যাবতীয় কিছুই পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

শাহেব আলী ও তার স্ত্রী সন্তানদের পড়নে যা পরিধেয় কাপড় বস্ত্র ছিলো সে গুলো ছাড়া আর কিছুই আগুন থেকে রেহাই পায়নি। সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সাক্ষাৎ করে আশ্বাস দেন ও শান্ত্বনা প্রদান করেন। সরকারি পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য আশু ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

পরিবেশ মানবাধিকার সংগঠন, গ্রিনপিস বাংলা, পাবনা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ শাহেব আলী বাড়ী ভস্মীভূত হওয়ায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন।আরো দুঃখ প্রকাশ করে বিবৃতি দান করেছেন মানবতার হাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আসাদুজ্জামান, ব্যাংক এশিয়া ফৈলজানা শাখার ব্যবস্থাপক এস এম মোহসীন আলম, পাবনা জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মোঃ আবুল বাশার রানা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মোঃ আসাদুজ্জামান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা কামনয় করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট