1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো মাংসে রক্ষিত পিস্তল- ম্যাগজিন-গুলিসহ বাঘায় যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি : ছবি সংযুক্ত রাজশাহীর বাঘায় বিদেশী দু’টি পিস্তল , চারটি ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলিসহ নয়ন খান (২০)নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার ডিগ্রীর চর গ্রামের মামুন মন্ডলের ছেলে । সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার বাঘা পৌরসভার চকাছাতারি গ্রামের জনৈক রাকিব খানের বাসার সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। একটি ভ্যান গাড়ীতে যাত্রী বেশে বিশেষ কায়দায় পিস্তলসহ ম্যাগজিন-গুলি নিয়ে যাচ্ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসির দিক নির্দেশনায় সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাঘা-আলাইপুর পাঁকা সড়কের চকাছাতারি গ্রামের জনৈক রাকিব এর বাসার সামনের রাস্তায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালানো হয়। এ সময় আলাইপুর থেকে বাঘাগামী একটি ভ্যান গাড়িতে যাত্রী বেশে আসা কয়েকজনকে তল্লাশী করে নয়ন খানের নিকট থেকে বিদেশী দু’টি পিস্তল , চারটি ম্যাগজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। দুটি ম্যাগজিনে ০৪ রাউন্ড করে মোট ০৮(আট) রাউন্ড তাজা গুলি ছিল। নয়ন খান তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে আটা,রসুন ও সরিষার তেলের বোতলের সাথে রাখা অপর একটি সাদা পলিথিনের ভেতরে ফ্রিজআপ করা মাংসের মধ্যে রক্ষিত পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো ছিল।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান,জিজ্ঞাসাবাদে সে জানায় বিক্রির উদ্দেশ্য সে পিস্তল , ম্যাগজিন ও গুলিগুলো নিয়ে যাচ্ছিল। ওসি জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সহকারি পরিদর্শক(এসআই) মোজাম্মেল হক বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট