1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নওগাঁ প্রতিনিধিঃ “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের বাইপাস সড়কের গোল চত্তর এলাকায় এই বৃক্ষ রোপন ও সমাপনী অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা এবং নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলাম। এ সময় সহকারি কমিশনার ও নিবাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আজকের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আমাদের প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে এবং সেটির যত্ন নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি সাংবাদিক সাদেকুল ইসলাম বলেন, “পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। শুধু রোপণ করলেই হবে না, গাছের সঠিক পরিচর্যা করাও জরুরি। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সাংবাদিক সমাজ সব সময় এ ধরনের ইতিবাচক কাজে পাশে থাকবে।”

অনুষ্টানের সভাপতি নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বৃক্ষ রোপনে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক মাহমুদুন নবী বেলাল বলেন, পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। আমরা এ মৌসুমে ফলজ বনজ ঔষধি ও শোভা বর্ধন প্রায় ১০ হাজারের মতো বৃক্ষরোপণ করতে সক্ষম হয়েছি এবং জেলার ১১ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৫ হাজারের মতো গাছের চারা বিতরণ করা হয়েছে।

এছাড়া, নওগাঁবৃক্ষ মেলায় ‘২০২৫ এ ৭ দিনে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট