1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

পত্নীতলায় পুশইন হওয়া ১৬জন বাংলাদেশী আটক  

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন হয়ে  অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৬ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করার পর বিজিবি তাদের  আটক করে।

শুক্রবারে এক  প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) শীতল মাঠ বিওপির টহল দল সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছে  পুকুর ক্যাম্প থেকে পুশইন হওয়া এসব বাংলাদেশিকে আটক করে। আটকদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। আটকদের মধ্যে ১৫ জন নাটোর জেলার লালপুর উপজেলার কলোনীপাড়া গ্রামের বাসিন্দা।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য  ও আত্নীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতে  পত্নীতলা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।

আটকৃতরা  হলেন – মোতালেব শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খা (৬০), মুকুল শেখ (২৫), এলিনা খাতুন (২৮), মৃদুল শেখ (২০), সমির (১১), বিনা খাতুন (৩৫), মিম (৮), মরিয়ম খাতুন (১০), রোজিনা খাতুন (১৮), মিরা খাতুন (৮ মাস), জোসনা বেগম (৫০) ও জান্নাতুল সরকার (১০)।

এছাড়াও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরকুরুলিয়া গ্রামের বাসিন্দা মিরাজ শেখকে (১৮)। এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) র অধিনায়ক ইকবাল হোসেন বিএসএফ কমান্ড্যান্টকে মোবাইল ফোনে  তীব্র প্রতিবাদ জানান। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট