1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় নবান্ন উৎসব উদযাপন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

পত্নীতলায় নবান্ন উৎসব উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ পত্নীতলায় বর্ণিল সাজে ব্যতিক্রম আয়োজনে  নবান্ন উৎসব ১৪৩২ উদযাপন  করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা ২টায় উপজেলা প্রশাসন, নজিপুর ইউনিয়ন পরিষদ এবং এনজিও ফোরাম পত্নীতলার যৌথ আয়োজনে নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা বুলবুলি খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডুপ্রমূখ।

উৎসবের বর্নিল আয়োনের মধ্যে উল্লেখযোগ্য  ব্যাংডম পূর্ব  মাঠে কৃষক শ্রমিকদের মাঝে  ধান কাটার প্রতিযোগিতা।  এতে ৮১ জন  অংশগ্রহন করেন  তাদের মধ্য হতে পরিচ্ছন্নভাবে দ্রুত ধান কাটার জন্য ৯ জন কৃষাণ কৃষাণীকে পুরস্কৃত করা হয়। এরপর মাঠে বসেই কৃষাণ কৃষাণী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে  নবান্নের খাবার পরিবেশন করা হয় ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট