1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাই: দুই মলম পার্টি সদস্য গ্রেপ্তার মির্জাপুরে দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ১ রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

পত্নীতলায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ, মুগ ও মুসুর উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  (৩ ০ অক্টোবর ) সকাল ১০ টায়  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে  বিরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো: পারভেজ মোশারফ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মশিউর রহমান,  সাংবাদিক ও সুধিজন প্রমূখ।

এ সময় গম চাষের জন্য ২ কেজি গম বীজ, সরিষার জন্য ১ কেজি, সূর্যমুখীর জন্য ১ কেজি এবং পেঁয়াজের জন্য ১ কেজি এর সাথে প্রত্যেকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এই কর্মসূচীর আওতায় উপজেলায় মোট ৫ হাজার ৫০০ কৃষক বীজ ও সার পাবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট