1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

পত্নীতলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ ”দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা: গড়বে আগামির শুদ্ধতা” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও মো. আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে৷ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা কৃষি অফিসার মো. সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আশীষ কুুমার দেবনাথ, উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রহল্লাদ কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, জাতীয়তাবাদি মহিলা দলের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা,আদিবাসি নেতা সুধীর তির্কীপ্রমূখ।

আলোচনা সভায় বক্তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করতে ব্যক্তি পর্যায় থেকে দুনীতি প্রতিরোধে কাজ করার উদাত্ত আহবান জানান। বিভিন্ন সেক্টরের দুর্নীতি প্রতিরোধ করতে সামাজিক অঙ্গীকার বাস্তবায়ন করার আহবান জানানো হয়। অনেক ক্ষেত্রে সাংবাদিকবৃন্দ নিউজে সত্যতা যাচাই না করে দুর্নীতির প্রতিবেদন করার অনুরোধ জানানো হয়। আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করাকে দুর্নীতি বলে আখ্যায়িত করা হয়। যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করার মধ্যদিয়ে এবং শুদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ পেতে পারি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট