1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক দায়িত্ব শীর্ষক কর্মশালা

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………….

সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই- দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ও পিচ ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজন নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক দায়িত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) গ্রীণ ভ্যালি পার্কে এর আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিকক ও পিচ ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি)’র সদস্যগণ। দি হাঙ্গার প্রজেক্টের রাজশাহী জেলা সমন্বয়ক নাজমুল হুদা মিনা, বক্তব্যকালে বলেন, ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্র শুরু হয়েছিল। ২০১৮ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত  নির্বাচনী সহিংসতায় নিহত ও আহতদের চিত্র তুলে ধরে বলেন, প্রতিটি সংসদ নির্বাচনেই কোনো না কোনো ধরণের সহিংসতার বিষয়ে আমাদের অনেকেরই জানা আছে। সংঘাতে কেউ প্রাণ হারায়, কেউ পঙ্গুত্ব জীবন যাপন করেন। ভোটারদের মধ্যেও ভীতি সঞ্চার হয়। যা আমাদের কাম্য নয়। এসব থেকে বেরিয়ে এসে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করতে হবে।

অন্যান্য বক্তারা বক্তব্যকালে নিজেদের মতামত প্রকাশ করে সুপারিশ মূলক দিক নির্দেশানাও দিয়েছেন। বাঘা উপজেলা সমন্বয়ক উত্তম কুমারের পরিচালনায় অন্যান্যও মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ডিএম বাবুল মনোয়ার, রবিউল ইসলাম রবি, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা,ওয়াকার্স পাটির জেলার সম্পাদক মন্ডলীর সদস্য ফরজ আলী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জয়জয়ন্তী সরকার মালতী, জেলা মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, বিএনপি নেতা তফিকুল ইসলাম তফি, বাবুল ইসলাম, আমিরুল ইসলাম, ফজলুর রহমান, এনজিও কর্মী আবু বাক্কার সিদ্দিক,জাতীয় পার্টির নেতা খন্দকার পলাশ আহমেদ প্রমুখ। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট