1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ কসমেটিক্স ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: সাদ্দাম হোসেন মুন্না, নারায়ণগঞ্জ থেকে………………………..

সিদ্ধিরগঞ্জ হিরাঝীল এলাকায় অবৈধ কসমেটিকস্ ব্যবসায়ী খোকন’কে ২৫ হাজার টাকা জরিমানা করেন নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হীরামনি। আজ (১৩ এপ্রিল) বৃহস্পতিবার ৩টার সময় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় অবস্থিত ‘নানজীবা ট্রেডিংকে, নামের এক কসমেটিকস্ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম খোকন’কে নিষিদ্ধ ঘোষিত পণ্য রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা নিতে সক্ষম হয়।

 

জানাগেছে, বিএসটিআই অনুমতি ব্যতীত বিএসটিআই এর লোগো ব্যবহার করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক ২৫ হাজার অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

এসময় অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি। প্রসিকিউটর বিএসটিআই’র ফিল্ড অফিসার রিগ্যান বৈদ্য ও শৃঙ্খলা রক্ষায় সাহায্য করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

 

এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হীরামনি সাংবাদিকদের বলেন, আমাদের দেশে প্রায় ১৯ টির মতো অবৈধ কসমেটিকস্ পণ্য রয়েছে। সেগুলোর মধ্যে আজকের অভিযানে ৬ টির মতো পণ্য জব্দ করা হয়েছে। এধরণের অবৈধ বিএসটিআই অনুমতি ব্যতীত বিএসটিআই এর লোগো ব্যবহার করার অপরাধে তাঁদেরকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড পেশ করা হল। এবং পরবর্তী সময়ে এধরনের অবৈধ কসমেটিকস্ এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবো বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট