1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাটোর সংবাদদাতা: ‘শিশুশ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি’-এই প্রতিপাদ্য বিষয়ে জেলায় আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. সাহাদুজ্জামান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিশুশ্রম একটি বৈশ্বিক সমস্যা। শিশুশ্রম শিশুর স্বাভাবিক শৈশব ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি তাদের সঠিক মানসিক ও শারিরিক বিকাশ এবং শিক্ষা প্রক্রিয়াকে ব্যাহত করে। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে দেশকে শিশুশ্রম মুক্ত করতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ‘শিশুশ্রম নিরসন ও পুনর্বাসন প্রকল্প’  বাস্তবায়ন কাজ এখন শেষের পথে। এছাড়া ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’, ‘জাতীয় শিশুনীতি-২০১১’, ‘শিশু আইন-২০১৩’, ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭’ প্রণয়ন ও বাস্তবায়ন কাজ চলছে।

এর আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা সড়ক প্রদক্ষিণ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট