1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরে তিনটি উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রের উপকরণ হস্তান্তর শুরু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরে তিনটি উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রের উপকরণ হস্তান্তর শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি : আগামীকাল অনুষ্ঠিতব্য জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ৩০২টি ভোটকেন্দ্রের ভোটগ্রহন উপকরণ সামগ্রী হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা এগারোটায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১১৫টি কেন্দ্রের সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম শুরু হয়।  অনুরুপভাবে সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৩৩টি কেন্দ্র এবং নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৪টি কেন্দ্রের জন্যে নির্ধারিত সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম চলছে।

জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩০২টি ভোটকেন্দ্রে ৩০২ জন প্রিজাইডিং অফিসার স্ব স্ব কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহযোগে ভোটগ্রহণ উপকরণ গ্রহণ করছেন।

বাসস জানায়, জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ জানান, আজ উপজেলা থেকে ব্যালট পেপার ছাড়া ভোটগ্রহণের সকল উপকরণ হস্তান্তর করা হচ্ছে। কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য সহযোগে ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দ গ্রহণকৃত এসব উপকরণাদি নিয়ে ইতোমধ্যে কেন্দ্রে যাওয়া শুরু করেছেন। আগামীকাল ভোরে উপজেলা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সকল কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছনো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট