1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

নাটোরের শোক সমাবেশে রাসিক মেয়র লিটন: নির্বাচন কারো জন্য থেমে থাকবে না-

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক………………..

ভারত, ইংল্যান্ডসহ বিশ্বের উন্নত দেশগুলোতে যেভাবে ক্ষমতাসীন সরকার বহাল থেকে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনও সেভাবেই বর্তমান সরকারের অধীনেই হবে। নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে নাটোরের কানাইখালী পুরানো বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

জেলা আওয়ামী লীগ সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, একাত্তরের পরাজিত শক্তিরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় মেনে নিতে পারেনি। তাই দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ক্ষেত্র তৈরি করে।

 

তিনি আরও বলেন, দেশীয় এজেন্টদের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যায় জিয়াউর রহমান এক নম্বর অপশক্তি। কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। নেপথ্যের এ হত্যাকারীদের জাতি দেখতে চায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট