1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

নাটোরের লালপুর থেকে ৭ ডিজিটাল ডাকাত সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর…………………………………………………….

নাটোরের লালপুর থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ইমো হ্যাকিং/ডিজিটাল ডাকাত চক্রের ৭ সদস্যকে বৃহস্পতি দিবাগত রাতে লালপুর উপজেলার ৫নং বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা।

 

এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, একটি ডিভিআর ডিভাইস, দুই বোতল ফেনসিডিল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার খানপুর গ্রামের মৃত শামসের মন্ডলের ছেলে বেলাল মন্ডল(২৯),নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের শাহাবুল ইসলামের ছেলে মেহেদী হাসান(২৪),খাঁ পাড়া গ্রামের মঞ্জুর রহমানের ছেলে মোহন সরকার (১৯),ইয়াসিন আলীর ছেলে রবি(২২), মনিহারপুর গ্রামের মাজদার রহমানের ছেলে শিমুল আলী(১৯), ভাঙ্গাপাড়া গ্রামের নূর আলম সরকারের ছেলে শাহ পরান সরকার (১৯)ও নাগসোসা গ্রামের রিফাজ মন্ডলের ছেলে রুবেল মন্ডল(৩২)।

 

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর র‌্যাব আজ শুক্রবার (২৫শে নভেম্বর -২২)একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির ইমো আইডি হ্যাক করে ১ লাখ ২০ হাজার ৮৬০ টাকা হাতিয়ে নেয় হ্যাকিং চক্রের সদস্যরা। মনিরুল বিষয়টি র‌্যাবকে জানান। পরে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুরের বিলমাড়িয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে ইমো হ্যাকার/ডিজিটাল ডাকাত চক্রের ৭ জনকে আটক করা হয়।

 

র‌্যাব আরো জানান, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি স্বীকার করে।পরে তাদের বিরুদ্ধে প্রতারণা ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লালপুর থানায় সোপর্দ করা হয়।

 

এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন,আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২০/ ২৪/ ৩৪/ ৩৫ ধারায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট