1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে "মানবাধিকার" 'রাজশাহী বিভাগীয় সম্মেলন এর প্রস্তুতি সভা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

নাচোলে “মানবাধিকার” ‘রাজশাহী বিভাগীয় সম্মেলন এর প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার সময় উপজেলার একমাত্র মহিলা বিদ্যাপিঠ, নাচোল মহিলা ডিগ্রী কলেজে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান। বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নাচোল পৌর শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, হেলাল ফাউন্ডেশন এর মহাসচিব ফাইজুদ্দিন (টুনু মাস্টার) প্রমূখ।

এছাড়াও অত্র কলেজের প্রভাষক সহ মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন হেলাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হেলাল উদ্দীন। সভাপতিত্ব করেন অত্র কলেজের উপাধ্যক্ষ এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, নাচোল উপজেলা শাখার সভাপতি আশীষ কুমার চক্রবর্তী।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২০শে ডিসেম্বর রোজ শনিবার মানবাধিকারের রাজশাহী বিভাগীয় সম্মেলন সফল করার জন্য, শতাধিক মানবাধিকার কর্মী নিয়ে শিবগঞ্জের ঐতিহাসিক সোনা মসজিদ সংলগ্ন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রী কলেজ চত্বরে উপস্থিত হতে হবে। পরিশেষে মানবাধিকারের আগামি রাজশাহী বিভাগীয় সম্মেলন সুন্দর ও সার্থকভাবে সফল হোক এ প্রত্যাশা ব্যক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট