1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত? শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

নাচোলে ব্র্যাকের নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ আঃ রহমান মানিক, সিনিয়র ষ্টাফ রিপোর্টার, নাচোল-
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ব্র্যাক এর দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্ট্রেপ্রেনিউরশিপ ফর ইয়ুথ-লেড বিজনেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী অফিসার নীলুফা সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে মাঝে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন ট্রেনিংগুলো নিয়ে কাজে লাগাতে হবে তাহলেই আমরা দক্ষ জনবল তৈরি করতে পারবো।
প্রধান অতিথি (উপজেলা নির্বাহী কর্মকর্তা) তার বক্তব্যে ব্র্যাক ট্রেনিং এর মাধ্যমে এ উপজেলার নতুন উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষনের যে পদক্ষেপ নিয়েছে এটাকে তিনি সময় উপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রমিজ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন আশনা।
এসডিপি প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর স্টার প্রকল্পের জেলা ব্যবস্থাপক রেশমা খাতুন।
অনুষ্ঠান সঞ্চালনা করতে সার্বিক সহযোগীতা করেন ব্র্যাক নাচোল এলাকা ব্যবস্থাপক জিল্লুর রহমান, দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রমিজ প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার মোহসারুন নেসা।
এসময় উপস্থিত ছিলেন নাচোল সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, এটিও রিয়াজুল ইসলাম, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুদ্দিন, সমাজসেবা অফিসার সোহেল রানা, সমবায় অফিসার আনিসুর রহমান, বিআর ডিবি অফিসার হারুন অর রশিদ, নাচোল শিল্প বনিক সমিতির আহ্বায়ক মোঃ আসগার আলী সহ ব্র্যাকের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, উদ্যোক্তা সাংবাদিকবৃন্দ ও সুধীজন প্রমূখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট