1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন তামাক ও জর্দা সেবনের শরয়ি বিধান: একটি তাত্ত্বিক ও সামাজিক বিশ্লেষণ বাঘায় ৭৪০ জন কৃষক পেল সার-বীজ, প্রধানমন্ত্রীর অনুদানের টাকা পেল ২৪৩ জন আত্রাইয়ে রাজশাহী সিটি কলেজের  ছাত্রকে অপহরণ করে নৃশংস কায়দায় হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই রূপসায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ: পশু চিকিৎসকের স্ত্রীর মৃত্যু, স্বামী আশঙ্কাজনক ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু  শিবগঞ্জে লীজ দেয়া ৫টি  আম গাছ কেটা নেয়ার অভিযোগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন  কর্তৃপক্ষ নিশ্চুপ, কারণ কি          কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন

নাচোলে বিষ মিশিয়ে মুরগিসহ পাখি মেরে ফেলার অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
 ৥ আঃ রহমান মানিক,সিনিয়র ষ্টাফ রিপোর্টার…
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শত্রুতা করে গমের সাথে বিষ মিশিয়ে ৬টি বাড়ির মুরগি, কবুতর এবং বোনের ঘুঘ ও কাঠবিড়ালী মেরে ফেলার অভিযোগ উঠেছে নাচোল ইউনিয়নের দরবেশপুর গ্রামের ফজলু হকের ছেলে মোবারক হোসেনের নামে।
ভুক্তভোগীরা হলেন, উপজেলার নাচোল ইউনিয়নের পশ্চিম লক্ষনপুর গ্রামের আব্দুল গাফফারের ছেলে আব্দুর রশিদ, অসিম আলী, তরিকুল ইসলাম, মোঃ আমিন আলীর স্ত্রী ফাতেমা বেগম, আব্দুল আলিমের স্ত্রী আয়েশা বেগম ও শফিকুল ইসলামের ছেলে আনিসুর রহমান।
ভুক্তভোগীরা জানান মোবারক হোসেন শত্রুতা করে, শুক্রবার রাতে অথবা শনিবার ভোররাতে গমের সাথে বিষ মিশিয়ে আমাদের বাড়িগুলোর আশপাশে ছিটিয়ে গেছে।
গতকাল শনিবার সকাল আনুমানিক ৯টার দিক থেকে মুরগি ও কবুতর গুলো মাটিতে ঢুলে পরতে থাকে। আমরা কোন রোগে আক্রান্ত হয়েছে ভেবে জীবিত গুলোকে জবাই করে ফ্রিজে রাখি। শনিবার রাতে জীবিত থাকা মুরগি, কবুতর গুলো ঝাঁকা ওয়ালাদের কাছে বিক্রি করে দেয়। বিক্রি মুরগি গুলো রাতে মারা গেলে রবিবার সকালে আমাদের ফেরত দিয়ে যায়। আমাদের ৬টি বাড়ির প্রায় ৬০টি মুরগি মারা গেছে। যার আনুমানিক মূল্য ২৫হাজার টাকা। আমরা মোবারক হোসেনের সঠিক বিচার ও শাস্তির দাবিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামকে বিচার দিয়েছি।
এবিষয়ে অভিযুক্ত মোবারক হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি কোন ধরনের বিষ প্রয়োগ করিনি। আমার সাথে ভুক্তভোগীদের একটা বিবাদ তৈরি করার জন্য কেবাকাহারা এটা করেছে হয়তোবা।
এবিষয়ে নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান আমি মৌখিক ভাবে ঘটনার খবর পেয়েছি। উভয় পক্ষ চাইলে সমাধান করে দিব। আর অভিযুক্ত মোবারক না আসলে সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা নিব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট