1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

নাচোলে বালাই নাশক ডিলারের কাছ থেকে অবৈধভাবে মজুদ ১৭১ বস্তা সার জব্দ ও জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিসিআইসি ডিলার, বিএডিসি ডিলার,খুচরা সার ডিলার লাইসেন্স অনুমতি ছাড়াই সরকারি সার বিক্রির অভিযোগে বালাইনাশক ডিলার নুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার কসবা ইউনিয়নের গোলাবাড়ি বন্ধু বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় নির্বাহী অফিসার (ইউএনও) মো: গোলাম রব্বানী সরদার জানান, সরকারি বরাদ্দের সার,গোডাউনে ঘরে স্টক করে রেখেছেন ওই ডিলার। এবং সরকারি মূল্য থেকে ৩০০ টাকা দিয়ে দামে বিক্রি করে আসছিল, এবং মেমো চাইতে গেলে মেমো দিতে অস্বীকার করে এবং ক্রেতার কাছে বলে সার নিলে নেন না নিলে না নেন কিন্তু মেমো দিব না। এরকম তথ্য পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান করেন নাচোল উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া। তিনি বলেন, অবৈধভাবে সার বেচাকেনায় জড়িত থাকায় সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(৩) ধারা অনুযায়ী মেসার্স ওয়াদুদ ট্রেডার্স এর ডিলার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ কৃত ১৭১ বস্তা সার কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে।

Open photo

অভিযানের সময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ রায়হানুল ইসলাম, উদ্ভিদ আমিনুল ইসলাম, কসবা ইউনিয়ন ভুমি কর্মকর্তা এস মোহাম্মদ ও থানার এস আই মোঃ তারেকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় কৃষকদের অভিযোগ,ডিলারের কাছকে লাইন ধরে সার নিতে হয় কিন্তু সার পাওয়া যায় না। আমরা অনেকেই বিনা সারে ফসল চাষ করছি। অনেকেই বলেন, যখন কৃষকরা সার সংকটে ভুগছেন, তখনই কিছু অসাধু ডিলার মুনাফার আশায় সার সরকারির মূল্য থেকে বেশি দামে বিক্রয় করছে।

এ বিষয়ে, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, সরকারি সার সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিয়মিতভাবে মনিটর করা হয়। প্রতিটি ইউনিয়নে ডিলারদের কার্যক্রম তদারকির জন্য কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া আছে। কোথাও অনিয়ম ধরা পড়লে সঙ্গে -সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। যদি যে কেউ ইচ্ছাকৃতভাবে সার কালোবাজারে বিক্রি করে থাকে, তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট