1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ সামিয়া সরকার, নরসিংদী ঃ নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নরসিংদী শিক্ষা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শরীরের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এ সময় বক্তব্য রাখেন, এশিয়ান টিভির নরসিংদী জেলা প্রতিনিধি ও সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, যুগ্ম সম্পাদক ও দৈনিক নব কণ্ঠের প্রকাশক সম্পাদক কামাল হোসেন, নরসিংদী মডেল প্রেসক্লাবের সভাপতি আকিকুল ইসলাম, সহ-সভাপতি ফজলুল হক, সিএনএন বাংলা টিভির নরসিংদী জেলা প্রতিনিধি কামাল উদ্দিন সরকার, সাংবাদিক আক্তারুজ্জামান, তারেক, রিয়াদ সরকার, আরিফ খানসহ সদর প্রেসক্লাবের সদস্যরা।

বক্তারা বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা অভিযোগ করেন, নরসিংদীতে ফেসিস্ট হাসিনার সরকারের আমলে একাধিক সাংবাদিক নির্যাতনের শিকার হলেও কোনো বিচার পাওয়া যায়নি। তাই, অতীতের সব নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

মানববন্ধনে জেলার কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয় নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট