1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি নওগাঁর রাণীনগরে সজনার মুকুলে স্বপ্ন বুনছেন কৃষকরা, বাম্পার ফলনের আশা বৈচিত্র্যের ঐকতান: বহুমাত্রিক ও সাম্যবাদী বাংলাদেশের রূপরেখা

নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী………………………………

নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘন্টায় ৪ কেজি গাঁজা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোট-৫ জন গ্রেফতার এর পাশাপাশি বিভিন্ন অপরাধে মোট ২৮ জন গ্রেফতার করা হয়। গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়।

এরমধ্যে গোয়েন্দা শাখা কর্তৃক ২০ জানুয়ারি ২০২৪ সন্ধ্যা ১৯.০৫টায় নরসিংদী মডেল থানাধীন শ্রীনগর এলাকা থেকে ২ কেজি গাঁজা উদ্ধারসহ কাদের মিয়া (৩২), মোঃ ইসমাইল (৩৫) নামের ০২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া শিবপুর মডেল থানা কর্তৃক ২০ জানুয়ারি ২০২৪ রাত ২২.৩৫টায় শিবপুর মডেল থানাধীন বাড়ৈআলগী এলাকা থেকে ২ কেজি গাঁজা উদ্ধারসহ ফরিদ উদ্দিন (৩৫), সুজন চন্দ্র বমর্ণ নামের ০২ জনকে গ্রেফতার করা হয়। মাধবদী থানা কর্তৃক ২০ জানুয়ারি ২০২৪ রাত ২২.০৫ টায়মাধবদী থানাধীন পৌলনপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধারসহ সুজন মিয়া (৩৩) নামের ০১ জনকে গ্রেফতার করে।

অপর একটি অভিযানে মনোহরদী থানা কর্তৃক পরোয়ানা মূলে ৫ জনকে গ্রেফতার করা হয় । অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয় ।

উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ৩০টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট