1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার অপরাধ নিউজ: শিবগঞ্জে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, ১০দিনে ৬ খুন প্রধানমন্ত্রীর আহবানে রাজশাহীতে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১

নরসিংদীর শিবপুরে দিন দুপুরে ঘরের বারান্দায় যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

কামাল প্রধান নরসিংদী থেকে …………………………………………………..

নরসিংদীর শিবপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কাজী মুইন (২৮) নামের এক যুবককে নিজ ঘরের বারান্দায় দিন দুপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২০/১০/২৩ ইং শুক্রবার বেলা দেড়টার, নিহত মুইন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের কাজী আরিফুল ইসলাম হানিফ মাষ্টারের ছেলে। নিহতের পিতা হানিফ মাষ্টার ও স্থানীয় ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান মকুল এ তথ্য নিশ্চত করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও নিহতরে পিতা হানিফ মাষ্টার জানান, সকাল ১১টার দিকে স্থানীয় শাহাবুদ্দিন বাজার থেকে তার ছোট মেয়েকে নিয়ে বাড়ী আসার পথে একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২) মুইন এর পকেটে সিগারেটের জন্য হাত দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি উপস্থিত স্থানীয় লোকজন মিমাংসা করে দেন। মুইন বাড়ীতে আসার পর বেলায়েত তার লোকজন নিয়ে মুইনকে নিজ ঘরে একা পেয়ে মারপিট করে চলে যায়।

একই দিন তৃতীয় দফায় বেলা দেড়টার সময় মুইনের বাড়ীতে গিয়ে বেলায়েত নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় এলাকার লোকজন জুম্মার নামাজে থাকায় কেউ তাকে ধরতে পারেনি। মুইনের চিৎকারে তার মা এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় তাকে পড়ে থাকতে দেখে। পরে মুইনের মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং শিবপুর মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এখনও হত্যাকারীদের কেউ গ্রেফতার হয়নি। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট