1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

নজিপুর পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সভাপতি মামুন সম্পাদক শাহিন

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নজিপুর পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে মামুন হোসেন সভাপতি ও বায়েজীদ রায়হান শাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে এজেড মিজান ও মাসুম আলী নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ ১১ বছর পর রোববার (২০ জুলাই) ৯ টি ওয়ার্ডের কাউন্সিলররা সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে তাদের নির্বাচিত করেন।

দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে নজিপুর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। এরপর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। এদিন বিকেলে ৫টার দিকে পৌরসভার পাবলিক মাঠে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু । প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজু।

পৌর বিএনপির আহ্বায়ক ওয়াজেদ আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আজম ভিপি রানা, সদস্য মাসুদ হাসান তুহিনসহ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট