1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁ-৬ এ রেজাউল ইসলামের দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত মিজানুর রহমান মধু, বিভিন্ন মহলের অভিনন্দন রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত: আগুন সন্ত্রাসের প্রতিবাদ পত্নীতলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ: ৭ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন প্রণোদনা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন: বর্ণাঢ্য আয়োজনে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ৩ মির্জাপুরে ট্রান্সফরমার চুরি: তিন দিনে ১২টি উধাও, ইরি মৌসুমের সেচ নিয়ে শঙ্কায় কৃষক নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ

নওগাঁ-৬ এ রেজাউল ইসলামের দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু) বাদ জুম্মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারণা চালান।

শুক্রবার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের বড়খোল জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে বড়খোল উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে উঠান বৈঠক এবং বিভিন্ন বাজারে পথসভা করেন রেজাউল ইসলাম।

পথসভায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ধানের শীষের পক্ষে ভোট চান। একই সঙ্গে ভ্রান্ত ধর্মীয় গুজব ছড়ানোর চেষ্টা থেকে সজাগ থাকারও আহ্বান জানান। অনুষ্ঠানে রাণীনগর ও মিরাট ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট