1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

নওগাঁর সাপাহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অবৈধ জাল জব্দ ও জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছাদেক উদ্দিন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি………………………………………

নওগাঁর সাপাহারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে থানা পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের সহযোগিতায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। মূল্য তালিকা না থাকা, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধ কারেন্ট ও নকল রিং বিক্রির অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ সময় প্রদিকা সেলাই মেশিন ও ইয়ার্ন হাউস থেকে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্যসহ বিভিন্ন ভেজাল খাদ্য ও অবৈধ রিং ও কারেন্ট জাল প্রায় ৬০ হাজার টাকা জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল উপজেলা পরিষদ চত্বরে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট