1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে  সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি……………………………………….

জেলায় আজ  যাত্রীবাহী একটি বাসের নিচে চাপা পড়ে বাঁধন নামের ৯ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে নওগাঁ-রাজশাহী সড়কে এ দুূর্ঘটনাটি ঘটেছে।

নওহাটা মোড় পুলিশ ফাঁড়ির এস আই আকবর আলী জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত বাঁধন মান্দা উপজেলার গোটগড়ি খুদিয়াডাঙ্গা গ্রামের শামীমের একমাত্র সন্তান। শামীম স্বপরিবারে নওহাটা মোড়ে মেসার্স কফিল উদ্দিন রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করে আসছে। ঘটনার সময় বাঁধন চীপস  কিনতে রাস্তার অপর প্রান্তে দোকানে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে নওগাঁ গামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ দূর্ঘটনাকবলিত বাসটিকে শনাক্ত করতে পারেনি। তবে সেখানকার সিসিটিভি ক্যামেরা অনুসন্ধান করে শীঘ্রই বাসটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে বলে পুলিশ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট